ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে শ্রেণিকক্ষে ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগ

রাজশাহীতে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে শ্রেণিকক্ষের ভেতরেই দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সানোয়ার হোসেন মানিককে (৪২) গ্রেফতার করে গত মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


সানোয়ার হোসেন মানিক (৪২) পুঠিয়া উপজেলার ধাদাস উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি দুর্গাপুর উপজেলার মাড়িয়া এলাকার নওসের আলীর ছেলে।


বেলপুকুর থানার ওসি মাসুদ পারভেজ জানান, ভুক্তভোগীর ভাই এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন, এতে তার বোনকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।


অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন থেকে তার বোনকে ঐ স্কুল শিক্ষক উত্যক্ত করতেন। কথা না শুনলে প্রায়ই ফেল করিয়ে দেয়ার হুমকি দিতেন তিনি।


এর সূত্র ধরে গত সোমবার দুপুরের পর ইংরেজি পড়ানোর কথা বলে স্কুলের একটি ফাঁকা শ্রেণিকক্ষে নিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। পরে তার বোন এ বিষয়টি বাড়িতে গিয়ে সবাইকে বলে। এর পরই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।


ওসি মাসুদ পারভেজ আরও জানান, ভুক্তভোগী স্কুল ছাত্রীর ভাই গত সোমবার রাতে থানায় অভিযোগ দেয়ার পর তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে, গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑